চাষাবাদে চাঁদ দাবি, আদালতে মামলা

প্রকাশিত: 4:03 PM, October 5, 2024

চাষাবাদে চাঁদ দাবি, আদালতে মামলা

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ২ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে হত্যার চেষ্টা চালানোর অবিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  বানিউন গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র মোঃ জুবায়েল আহমদ বাদী হয়ে একই গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র জিয়া উদ্দিন (৪৪)কে আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগঃ আদালতে একটি মামলা দায়ের করেছেন।

 

মামলায় তিনি অভিযোগ করেন, আসামী জিয়া উদ্দিনের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে জুবায়েল আহমেদের মনোমালিন্য ও বিরোধ চলে আসছে। এর জের ধরে জুবায়েল আহমেদ তার পৈত্রিক সম্পত্তি ভূমিতে চাষাবাদ করতে গেলে বিভিন্ন সময় আসামী জিয়া ও তাহার সহযোগিরা বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি করে। সম্প্রতি জুবায়েলের লোকজন তার জমিতে চাষাবাদ করতে গেলে জিয়া ও তার সহযোগীরা দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ ব্যাপারে জুবায়েল এলাকার মুরুব্বীয়ানদেরকে বিষয়টি অবহিত করলে তার উপর ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেয়।

 

গত (১৪ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ টার দিকে জুবায়েল আহমেদ তার ভূমি দেখতে গেলে সেখানে পূর্ব থেকে উৎ পেতে থাকা জিয়া ও তার সহযোগীরা জুবায়েলকে চারদিক দিয়ে ঘিরে ধরে। এ সময় জিয়া উদ্দিন তাহার হাতে থাকা রামদা দিয়ে জুবায়েলের গলায় ধরে হুমকী দিয়ে বলে এই জমি ভোগ দখল করতে বা চাষাবাদ করতে চাইলে আমাকে দুই লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যতায় এখানে আসলে তোকে প্রাণে মেরে ফেলবো। এ সময় তারা জুবায়েলকে কিল, ঘুষি মেরে আহত করে। জুবায়েল প্রাণ রক্ষার্থে শোর চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন। 

 

জুবায়েল আহমেদ জানান, স্থানীয় লোকজন এ সময় ঘটনাস্থলে না আসলে তারা আমাকে নিশ্চিত হত্যা করে ফেলতো। এ সময় মামলা না করার জন্য ও জিয়া উদ্দিন হুমকি দিয়ে যাচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30