৫ বাংলাদেশিকে ফেরত দিল আরাকান আর্মি

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

৫ বাংলাদেশিকে ফেরত দিল আরাকান আর্মি

লন্ডন বাংলা ডেস্কঃঃ

কক্সবাজার টেকনাফ উপজেলার নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ বুধবার দুপুর দেড়টার দিকে তাদেরকে ফেরত আনে বিজিবি।বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়। গত সোমবার দুপুরে এদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সালাম।

 

ফেরত আসা জেলেরা হলেন- শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

 

ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছেন, ‘সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারেরর সদস্যরা জানিয়েছেন, একটি নৌকায় নাফ নদীতে মাছ ধরতে নামলে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। পরে বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছিল।

 

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি জানার পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল।

 

‘পরে মিয়ানমারের ওই পারে সক্রিয় থাকা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিতে সম্মত হন।

 

বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘আরাকান আর্মির সাথে আলোচনার পর বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধি দল নাফনদীর শূণ্যরেখায় যায়। সেখানে আলোচনার পর ৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি।

 

ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031