সিলেট |
প্রকাশিত: 2:16 PM, October 22, 2024
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের মাধবপুরে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন কৃষ্ণনগর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গন্দবপুর গ্রামের আলী হোসেনর পুত্র মোঃ তারেক হোসেন (৪৮)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।