লেবানন থেকে ফিরলেন ৯৬ বাংলাদেশি

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

লেবানন থেকে ফিরলেন ৯৬ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন ৯৬ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় গতকাল বুধবার সন্ধ্যায় দেশে ফেরেন তারা।

 

তাদের মধ্যে এসভি ৮১০ ফ্লাইটে ৬৫ জন এবং এসভি ৮০২ ফ্লাইটে ৩১ জন আসেন। এসব বাংলাদেশির খরচ বহন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এ পর্যন্ত ১৫০ বাংলাদেশিকে লেবানন থেকে ফিরিয়ে আনা হয়েছে।

 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে ফেরত আসা এসব বাংলাদেশির প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিমানবন্দরে তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তবে লেবাননে এখনও কোনো বাংলাদেশির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, লেবাননে চলমান যুদ্ধাবস্থায় ১ হাজার ৮০০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার কাজ করছে। এ ছাড়া সেখানে অবস্থানরত যেসব বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031