সিলেট |
প্রকাশিত: 6:50 PM, November 20, 2024
বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ
র্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল (১৯ নভেম্বর) আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের সময় হবিগঞ্জের চুনারুঘাট থানার চন্দনা ধলাইপাড় নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৯শ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চন্দাই ধলাইপাড় গ্রামের মৃত জহুট হেসেনের পুত্র মোঃ কাজল (৪৫)।
এছাড়াও ঐ মামলার অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আভিযানিক দল বুধবার (২০ নভেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মাধবপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষয় হয়।
গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দিতপুর গ্রামের ইমটানের পুত্র শাহিন (২২) ও ফেনী জেলার পশুরাম থানার মহেশপুরস্কারনী গ্রামের ওমর ফারুক (২১)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।