শ্রীমঙ্গলে প্রোকেক্টিভ ইন্সুরেন্স’র মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশিত: 4:47 PM, November 26, 2024

শ্রীমঙ্গলে প্রোকেক্টিভ ইন্সুরেন্স’র মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

প্রতিনিধি/শ্রীমঙ্গলঃঃ

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রোকেক্টিভ ইসলামী লাইফ ইন্সুইরেন্সে কোম্পানি মরনোত্তর বীমা দাবির একটি চেকে ৬৫ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের গুহরোড অবস্থিত কোম্পানির আঞ্চলিক অফিসে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাত থেকে চেকটি গ্রহণ করেন সংশ্লিষ্ট গ্রাহকের ছেলে প্রকাশ মৃর্ধা।

 

কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান সরকার চেকগুলো হস্তান্তর করেন। জানা গেছে, উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানেের বাসিন্দা আরতি মৃর্ধা বীমা করার পর এক দুর্ঘটনার মারা যায়। তিনি বাৎসরিক ১২হাজার টাকা করে কোম্পানির মাত্র ১ টি কিস্তি পরিশোধ করেছিলেন। তার আকষ্মিক মৃত্যুর পর আজ প্রোকেক্টিভ ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি বীমা দাবির ৬৫ হাজার টাকা পরিশোধ করেন।

 

শ্রীমঙ্গল অফিসের ইনচার্জ শান্ত মনি সূত্রধরের সভাপতিত্বে ও ঈসমাইল হোসেন সাইফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ মিজানুর মনির,ম্যানেজার (ডেভ এন্ড এডমিন) এবং ম্যানেজারসহ ইন্সুইরেন্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্সুরেন্স কোম্পানির গ্রাহকও বীমা গ্রাহকবৃন্দের পরিবারবর্গ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031