সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম। তিনি গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় কার্যালয়ে আয়োজিত সভায় সর্বম্মতিক্রমে মোঃ আবুল কালামকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।
শনিবার আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, মোঃ ইসমাইল মিয়া, মতিন মিয়া, মোঃ আলতাফুর রহমান, ইকরামুল কবির, এস এম মশিউর আলম মুছা, আবু সুফিয়ান, শামীম আহমদ, শাহীন আহমদ, রিয়াজুল ইসলাম, মোঃশাহ আলম, স্বপ্না দেবী, আজাদুর রহমান প্রমুখ।