সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে গঠিত বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কর্ম দক্ষতায় অপরাধ প্রবনতাকে জিরো টলারেন্সসহ বাংলাদেশ দুনীতি প্রতিরোধ পরিষদ অসহায় হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর্থমানবতার সেবায় নিবেদিত সংঠনটি শুধুই অপরাধ নিমূলে নয়, যেকোন প্রাকৃতিক দূযোগে ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনের এগিয়ে আসে সবার আগে।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী অসহায়, দরিদ্র, শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্যোগ গ্রহন করেছে।
বুধবার রাতে রাজধানী ঢাকার পল্টলে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশ বাহীনির ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স (ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ দুনীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ-আব্দুর রহিমের তত্বাবধানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান শীত নিবারণে সংগঠনের সদস্যদের এমন উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।
অসহায় শীর্তাতদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ-আব্দুর রহিম।
তিনি বলেন, প্রথম ধাপে আমরা রাজধানীর ছিন্নমূল অসহায় মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দিবো। পরে সিলেটসহ পর্যাক্রমে দেশের বিভিন্ন স্থানে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।
বিজ্ঞপ্তি