ওসমানীনগরে খালপার আল-ফুরক্বান যুবসমাজের তাফসীরুল কুরআন মাহফিল

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

ওসমানীনগরে খালপার আল-ফুরক্বান যুবসমাজের তাফসীরুল কুরআন মাহফিল

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর খালপার আল-ফুরক্বান যুবসমাজের  উদ্যেগে অনুষ্ঠিত হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল। সামাজিক অবক্ষয় রোধ, সচেতনতা বৃদ্ধি,এলাকার উন্নয়নের পাশাপাশি ইসলামের প্রচার ও দ্বীনি শিক্ষার আলোয় জীবন পরিচালিত করার প্রত্যয়ে যুবসমাজকে ইসলামের সঠিত বার্তা পৌছে দিতে কাজ করে যাচ্চে
খালপার আল-ফুরক্বান যুবসমাজ।

 

এলাকার নিন্ম আয়ের মানুসদের মধ্যে আর্থিক সহযোগীতার পাশাপাশি ইসলামের প্রচার ও দ্বীনি শিক্ষার আলোয় জীবন আলোকিত করতে ইসলামের সঠিত বার্তা পৌছে দিচ্ছেন সংস্তার তরুণরা। প্রবাসী ও স্থানীয়দের সহযোগীতায় সংস্থার উদ্যোগে বুধবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার দয়ামীর এলাকার খালপাড় মসচিজদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিল।

 

মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে মাহফিলে ইসলামী বক্তব্য রাখেন, শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মুজাহিদুল ইসলাম, মঞ্জুর রশিদ আমিনী, আব্দুস সোবাহান আব্বাসী, মাওলানা আজিজুর রহমান আল হোসাইনী, নুরুদ্দিন আনসারী, সাহেল আহমদ, মাওরানা হাফিজ মুকাদ্দাস আলী, মাওলানা ইয়াহইয়াসহ দেশ বরণ্য ইসলামী বক্তাগন।

অনুষ্টানে সংগঠনের সদস্য আশিকুর রহমান শাকিল, আব্দু-শহিদ, মোঃ মুনছুর, আবু রায়হান, মাসুদ আহমেদ, শাহানুজ্জামান, মাহবুবুর রহমান, বাবুল মিয়া, সিয়াম আহমদ, রিয়াদ আহমদ, মিফতা আহমদ, সুহেল মিয়া, কামাল আহমদসহ মাহফিলে দিন থেকে গভীর রাত পর্যন্ত হাজার ধর্মপ্রান মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মাহফিলে মিডিয়া পার্টনার যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমানসহ স্থানীয় ও প্রবাসীরা সহযোগীতা করেন।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031