হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাবের

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাবের

লন্ডন বাংলা ডেস্ক ::

মৌলভীবাজার সদর উপজেলার আগিউন এলাকার ফখরুর ইসলাম হত্যা মামলার প্রধান আসামী রায়হান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

 

সোমবার রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার খনকিনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রায়হান (২০) মৌলভীবাজার জেলার সদর উপজেলার আগিউন গ্রামের গোলাপ মিয়ার ছেলে।গ্রেফতারকৃত রায়হান (২০) মৌলভীবাজার জেলার সদর উপজেলার আগিউন গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

 

 

 

র‌্যাব জানায়, আগিউন গ্রামের দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত বছরের ১৩ অক্টোবর বিকেল ৪টার দিকে ফখরুর ইসলামের ভাই মো. টিটু মিয়া পায়ে হেঁটে রায়হান মিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়।এ সময় টিটু মিয়ার চিৎকার শোনে তার ভাই ফখরুর ইসলাম দৌঁড়ে এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয়। গুরুতর আহতাবস্থায় ফখরুর ইসলামকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এ ঘটনায় ফখরুর ইসলামের ভাই কাজী মো. টিটু মিয়া বাদী হয়ে মৌলভীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে মামলার প্রধান আসামী রায়হান মিয়া পলাতক ছিল।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31