র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ ধরেছে ৪ জনকে

প্রকাশিত: 6:50 PM, February 15, 2025

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ ধরেছে ৪ জনকে

লন্ডন বাংলা ডেস্ক ::

ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট বিভাগের হবিগঞ্জ থেকে ৪ জনকে ধরেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। এর মধ্যে একজন ডাকাত সর্দার।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ও রাতে পৃথক অভিযানে এ ৪ জনকে ধরা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- শুক্রবার বেলা ২টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাত দলের সর্দার আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেফতার করে তাদের একটি টিম।

 

 

তালেব শায়েস্তাগঞ্জের উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে।তিনি খুন ও ডাকাতির একাধিক মামলার আসামি।

 

এদিকে, একই দিন র‍‍্যাব-৯ এর পৃথক টিম বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন সুলতানপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. রমজান আলী (৪০) নামে একজনকে আটক করে।

 

 

রমজান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার উত্তর খাড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে র‍‍্যাব।

 

বাহিনীটির অপর একটি টিম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার নিকটস্থ ঢাকা-সিলেট মহাসড়কের ভোজন বিলাস রেষ্টুরেন্টের সামনে থেকে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে।

 

 

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার উজান কাশিয়ারচর গ্রামের ফজলুল হকের ছেলে মো. হাফিজুর রহমান (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কালাইছিপাড়া গ্রামের সুকুমার চৌহানের ছেলে রাজেশ চৌহান (৪০)।পরে এ তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30