পাঠক শুভানুধ্যায়ীসহ বিশ্বের মুসলিমকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন শিপন আহমদ

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

পাঠক শুভানুধ্যায়ীসহ বিশ্বের মুসলিমকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন শিপন আহমদ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দেশ-বিদেশের কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা নিউজ ডট নেট‘র সম্পাদক মন্ডলীর সভাপতি  ও লন্ডন বাংলা টিভি‘র চেয়ারম্যান শিপন আহমদ।

 

লন্ডন বাংলা নিউজ ডট নেট ও লন্ডন বাংলা টিভির এর পাঠক, দর্শক শুভানুধ্যায়ীসহ বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন,কুরআনের অনুশাসন মেনে চলার মধ্যেই ইহকালিন সাফল্য ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে। তাই কুরআন নাজিলের পবিত্র মাসে কুরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হতে হবে।

 

রমজানের পবিত্রতা রক্ষা, ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অর্জন এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার পবিত্র এই মাসে সবধরণের পাপ কাজ থেকে নিজের নফস ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করে নিজেকে আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হিসেবে গড়ে তোলাই রমজানের অন্যতম শিক্ষা।

 

 

পবিত্র মাহে রমজান মাসে মাসে হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি  আরো বলেন, পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী–গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

 

 

পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা–বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি  কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত–বন্দেগিতে মশগুল থাকি।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930