পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার চারজন

প্রকাশিত: 5:18 PM, March 4, 2025

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার চারজন

লন্ডন বাংলা ডেস্ক ::

হবিগঞ্জের বাহুবলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ জনকে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে টেনু মিয়া (৪১), টেনু মিয়ার ছেলে শিবলু মিয়া (২২), মৃত তোতা মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (২৫) ও লাকড়িপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ জাকারিয়া (১৯)।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এর আগে সোমবার দিবাগত রাতে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
(ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত অপরাধী হিসাবে স্বীকৃত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অধিকতর উন্নত করার লক্ষ্যে এই ধরণের অভিযান পরিচালান করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30