কমলগঞ্জে চুরি হওয়া সিএনজি-অটো উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: 7:06 PM, March 6, 2025

কমলগঞ্জে চুরি হওয়া সিএনজি-অটো উদ্ধার, গ্রেফতার ২

লন্ডন বাংলা ডেস্ক ::

মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার চুরি হওয়া অটোরিকশা সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, শমশেরনগর মাছ বাজারের রাস্তার পাশ থেকে মৌলভীবাজার থ-১২-২৮১১ সিএনজি অটোরিকশা চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুুঁজি করে কোথাও না পাওয়ায় চালক ও সিএনজি অটোরিকশা মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। পরবর্তী সন্ধান না পেয়ে গাড়ির মালিক বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির হওয়া অটোরিকশা সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় সিলেটের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয় নির্জন স্থান থেকে উদ্ধার করেন। একই সাথে এঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, চোর চক্রের সদস্য মো. রনি মিয়া মৌলভীবাজার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031