সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাজার নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাজার নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান

প্রতিনিধি/সুনামগঞ্জ::

সুনামগ‌ঞ্জের দোয়ারাবাজারে বাজার নিয়ন্ত্রণে যৌথ বা‌হি‌নীর অভিযানে ৮ প্রতিষ্ঠানে জ‌রিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনব্যাপী দোয়ারাবাজার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনায় করেন উপজেলা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ, সেনা ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর টীম। ৮ টি দোকানে জরিমানা করে ১৫ হাজার ৯ শত টাকা আদায় করা হয়।

 

এসময় বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুষি মালের দোকান, ফলের দোকান, সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রশিদ (মেমো)দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রশিদ প্রদান,পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।

 

অভিযান কালে মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ পাঁচ হাজার টাকা,তালহা সুপার শপ এক হাজার ,হিরা নিরা এন্টারপ্রাইজ এক হাজার, রুমেল পোল্ট্রি ফার্ম পাঁচ শত টাকা,মাহদী সবজি ভান্ডার দুইশত টাকা, এখলাছ সবজি ভান্ডার দুই শত টাকা উৎস হোটেল পাচ হাজার টাকা ও ভাই ভাই স্টোর’কে তিন হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031