মধ্যনগরে নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

মধ্যনগরে নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি/ ধর্মপাশা::

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

স্থানীয় বেসরকারী সামাজিক উন্নয়ন সংগঠন জলজনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থা( জনাশিউশ) এর উদ্যোগে শনিবার( ৮মার্চ) দুপুর ১২টায় বংশীকুণ্ডা কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী সভাপতি সাজেদা আহমেদ।

 

এতে প্রধান আলোচক ছিলেন মধ্যনগর উপজেলা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সাধারন সম্পাদক প্রভাষক সোনিয়া খানম। বিশেষ আলোচক ছিলেন বংশীকুণ্ডা কলেজের প্রভাষক সুমী আক্তার। আলোচনা সভায় উপস্থিত নারীরা তাদের বিভিন্ন সমস্যা,অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

 

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাজেদা আহমেদ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে চলতি বছরের জানুয়ারী ও ফেব্রুয়ারি এ দুইমাসে সারাদেশে ৩৯৬টি নারী ও শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে। ধর্ষন যেন মহামারী রুপ ধারন করেছে। এর দায় সরকার কে নিতে হবে। আমরা এসবের বিচার দাবী করছি। পাশাপাশি নারীর সম্ভ্রম রক্ষায় নারীকেই সবধরনে প্রস্ততি নিতে সবার প্রতি আহবান জানাচ্ছি।’

 

আলোচনা সভা শেষে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভা স্থলে এসে শেষ হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031