ওসমানীনগরে চুরির অভিযোগে আটক ৪

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

ওসমানীনগরে চুরির অভিযোগে আটক ৪

প্রতিনিধি/ওসমানীনগর::

সিলেটের ওসমানীনগরে হাইওয়ে সড়কের চলমান উন্নয়নকাজের মধ্যে সরকারি টেলিফোনসহ বিভিন্ন প্রকার তামার তার চুরির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

 

ওসমানীনগর থানার অফিসার অমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার তাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর রাইগদারা গ্রামের খালিক মিয়ার ছেলে সামস উদ্দিন, কালাই মিয়ার ছেলে জোবায়েল এবং উছমানপুর ইউনিয়নের থানাগাঁও গ্রামের আব্দুল বারির ছেলে  রাজু আহমদ ও বাবুল মিয়ার ছেলে জাকারিয়া মিয়াকে তাজপুর বাজার থেকে আটক করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, সড়ক উন্নয়নকাজের কারণে মাটির নিচ থেকে ওঠানো বিভিন্ন তার চুরি করে পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930