অন্যায়কারীর শাস্তি পেতে হবে : তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

অন্যায়কারীর শাস্তি পেতে হবে : তাহসিনা রুশদীর লুনা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা ঐক্যর মাধ্যমে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতারিত করেছি। জনতার রোষানলে পরে দেশ থেকে পালিয়ে গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন উসকানি দিচ্ছেন।

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যেশ্যে লুনা বলেন, আপনারা শান্তিতে আছেন,ভাল আছেন। আপনাদের উপর কোন জুলম হচ্ছে না। কোন গায়েবী মামলা হচ্ছে না। কোন অবস্থাতেই চক্রান্তের ফাঁদে পা দিবেন না। চক্রান্তে পা দিলে ভূক্তভুগী আনারাই হবেন। আপনারা দেশের সাধারণ জনগন হিসাবে দেশে বসবাস করেন। তবে, যারা এতো দিন সাধারণ মানুষের উপর অত্যাচার ও বাড়িঘর দখল করেছেন। তাদের কিন্তু আমরা ছারবো না। অন্যায়কারীর শাস্তি পেতে হবে।

 

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, জুলাইয়ের পট পরিবর্তনের পর অন্তবর্তীকালিন সরকারের অধিনে দেশ পরিচালনা হচ্ছে। সরকারের পক্ষে দেশে সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কাজ শেষে সুষ্ঠ গণতান্ত্রিক পক্রিয়ায় তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। সংস্কার কাজে যাতে কেউ কোন ধরণের ষরযন্ত্রের মাধ্যমে দেশকে অস্তিতিশীল করতে না পারে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

 

বৃহস্পতিবার বুরুঙ্গা বাজারে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুখ, উপজেলা বিএনপির সভাপতি এস.টিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

 

ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম জিতুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লাহিন হোসেন ও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মখন মিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, যুগ্ম- সম্পাদক এস.এম মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক কবির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-দপ্তর সম্পাদক হুমাইউন রশিদ চৌধুরী শফি, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমদ, ছাত্রদলের সভাপতি সাহেদ মাছুদ প্রমুখ।

 

দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার দুই সহস্রাধিক রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও দেশ জাতীর মঙ্গল কামনায় মোনাজাত করেন হাফিজ রুহুল আমিন। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031