কাতারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রবাসীদের ঢল

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

কাতারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রবাসীদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক::

কাতারে মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব কাতার-এর উদ্যোগে ও কাতার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক পবিত্র ক্বেরাত সম্মেলন ও কুরআন তেলোয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

কাতারের স্থানীয় সময় বুধবার রাত ৯টায় রাজধানীর দোহা আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের অডিটোরিয়াম হলে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত।

 

মাওলানা ফরিদ আহমদ ফরিদী এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব কাতার-এর কার্যকরী সদস্য আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত ও বাংলাদেশের জনপ্রিয় ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী, ইসলামী নাশিদ শিল্পী ক্বারী জুবায়ের আহমদ তাশরীফ, আন্তর্জাতিক ক্বারী নুর মোহাম্মদ, হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ উল্লাহ, ভারতীয় ক্বারী মোহাম্মদ সালমানসহ আরও বিভিন্ন দেশের ক্বারী ও কাতারের স্থানীয় নাগরিকরা অংশ নিয়েছেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি কাজী মোহাম্মদ শামীম ও সাধারণ সম্পাদক এম এ সালাম।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার-এর সহ-সভাপতি গোলাম মাওলা আকাশ, সাংগঠনিক সম্পাদক সজল মালাকার, প্রচার সম্পাদক রিয়াজ হোসেন সাদ্দাম, কার্যকরী সদস্য মেহেদী হাসান পলাশ।

 

ক্বেরাত সম্মেলন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মোহাম্মদ মাহাদী হাসান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ নাছির উদ্দীন, সিআইপি সাইফুল ইসলাম সাগরসহ আরও অনেকে।

 

ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী বলেন, ‘পবিত্র রমাদান মাস ও পবিত্র কুরআন নাজিলের মাসে কাতার প্রবাসীদের আয়োজনে এই রকম একটা ব্যতিক্রমী আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বাংলাদেশ থেকে এসে অংশ নিতে পেরে আনন্দিত।’

 

রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ প্রেসক্লাব কাতারের উদ্যোগে চমৎকার আন্তর্জাতিক মানের একটি ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসে এই রকম অনুষ্ঠান কমিউনিটিতে আরও বেশি বেশি হওয়ার দরকার। যাতে করে রমজান মাসের পবিত্রতা ও মাহত্ব বেশি থেকে বেশি অনুভব করতে পারি।’

 

রমজান মাসে আমল ও আখলাক পরিপূর্ণ করার জন্য এই রকম অনুষ্ঠান আরও বেশি হওয়া দরকার বলে মনে করেন রাষ্ট্রদূত।

 

বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কাজী শামীম বলেন, ‘বড় পর্যায়ের আয়োজন করতে গেলে বাধা থাকবে। তাই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলে আয়োজন সফলতার মুখ দেখে। আমাদের বেলাতেও প্রবাসের মাটিতে এমন কষ্টার্জিত একটি সফল আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।’

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031