যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে ৫৪তম স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে ৫৪তম স্বাধীনতা দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক ::

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে এক ভার্চুয়েল আলোচনা সভার আয়োজন করা হয়।

 

 

যুক্তরাজ‍্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় সভার শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

 

উক্ত ভার্চুয়েল সভায় বাংলাদেশ  থেকে অংশগ্রহন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ। তিনি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

ভার্চুয়েল সভায়  বক্তব‍্য রাখেন যুক্তরাজ‍্য জাসদ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য, আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য শামীম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুক্তরাজ‍্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, যুক্তরাজ‍্য জাসদের প্রচার যোগাযোগ বিষয়ক সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ‍্য বাসদ নেতা মোহাম্মদ শওকত, যুক্তরাজ‍্য নারীজোটের আহবায়ক রেহানা বেগম এবং যুক্তরাজ‍্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা বিলকিস মনসুর।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031