সিলেট ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়ায় মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ‘ইত্তেহাদুল কুররা বাংলাদেশ’ কর্তৃক মাসব্যাপী সহিহ কোরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) মাদ্রাসা হলরুমে মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এ সমাপনী অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ও কুরআন প্রশিক্ষণের শিক্ষক জাহিদ আল ফেরদাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সমাজসেবক আব্দুল মুহিত বাবলু, প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান মাও. মোশাররফ হোসেন, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, সাংবাদিক নাজমুল বারী সুহেল ও মহি উদ্দিন রিপন, শিক্ষক দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান, শিক্ষার্থী বাপ্পি আহমদ, তানিয়া আক্তার প্রমুখ।