লাউয়াছড়ার আগরগাছে চোরের করাত

প্রকাশিত: 11:57 AM, March 30, 2025

লাউয়াছড়ার আগরগাছে চোরের করাত

লন্ডন বাংলা ডেস্ক ::

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগরগাছ চুরির ঘটনা বেড়েছে। গত এক সপ্তাহে কমপক্ষে পাঁচটি গাছ কাটার অভিযোগ উঠেছে, যার মধ্যে প্রধান ফটকের সামনে কোটি টাকা মূল্যের একটি ১৫০ ফুট উচ্চতার গাছের মাথাও করাত দিয়ে কেটে নেওয়া হয়েছে।

 

স্থানীয়রা বনকর্মীদের সহায়তার ইঙ্গিত দিলে বন বিভাগ তদন্তের কথা জানিয়েছে।সরেজমিনে দেখা গেছে, লাউয়াছড়ার বিভিন্ন এলাকায় আগরের বাগান থেকে পূর্ণবয়স্ক গাছ চুরি হচ্ছে।

 

সবচেয়ে আলোচিত ঘটনায়, বুধবার রাতে বন টহলদলের উপস্থিতিতেই প্রধান ফটকের সামনের বিশাল আগরগাছের শীর্ষ অংশ কেটে নিয়ে যায় চোররা। কাটা অংশের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি যোগদানকারী এক বন প্রহরীর আমলে চুরি বেড়েছে।

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ঘটনা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত চলছে।
’ তবে লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিছুর রহমানের ফোন পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগর কাঠ থেকে তৈরি সুগন্ধি বিদেশে রপ্তানি হয় বলে এগুলোর চাহিদা বেশি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর শনিবার বন পরিদর্শন করেছেন, তবে কোনো মন্তব্য করেননি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031