ঈদ শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলার সম্পাদক মির্জা আসহাব বেগ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলার সম্পাদক মির্জা আসহাব বেগ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর। সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দেশ বিদেশের কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ র্পোটাল লন্ডন বাংলা নিউজ ডট নেট এর পক্ষ থেকে সকল পাঠক, দর্শক, সংবাদ কর্মী ও শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতাসহ সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলা নিউজ ডট নেট এর সম্পাদক মির্জা আসহাব বেগ।

 

এক শুভেচ্ছা বার্তায়তিনি বলেন, বারের ঈদে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

 

তিনি বলেন, ঈদ-উল- ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে। ঈদ উল ফিতরের আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। ঈদুল ফিতর সবার মধ্যে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে।

 

 

বিজ্ঞপ্তি

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930