সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
যুক্তরাজ্যের প্রবাসী কমিউনিটি ও দেশ-বিদেশর জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যসহ বিশ্বের সকল মুসলিম উম্মহের প্রতি পবিত্র ঈদদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন।
শুক্রবার গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে। এ বছর দেশের মানুষ এমন একটি সময় ঈদ উদযাপন করছে, যখন ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বিগত ১৫ বছরের দীর্ঘ সময় পর অত্যাচারের শাসন থেকে মুক্ত হয়ে মানুষ শান্তিতে শ্বাস নিতে পারছে, এবং স্বাধীনভাবে কথা বলতে পারছে। তাই হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাই।
তিনি বলেন,ঈদ-উল- ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে। ঈদ উল ফিতরের আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর সবার মধ্যে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে। যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক। আমরা একত্রে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে তৎপর হই এবং সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়ে যুক্তরাজ্য যুবদলসহ বিশ্বের সকল মুসলিম উম্মহের প্রতি পবিত্র ঈদদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিজ্ঞপ্তি