ঈদ শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৫

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে যুক্তরাজ্যের প্রবাসী কমিউনিটি ও  দেশ-বিদেশর জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যসহ বিশ্বের সকল মুসলিম উম্মহের প্রতি পবিত্র ঈদদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক বাবর চৌধুরী।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি নির্মম স্বৈরতন্ত্রকে উৎখাত করে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মাহেন্দ্রক্ষণে মুক্ত ও স্বাধীন পরিস্থিতিতে উদযাপিত হওয়ায় সবাইকে ঈদুল ‍ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।

 

তিনি বলেন, ‘ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহ’র সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহাসুযোগ। এ দিনে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুনভাবে আবদ্ধ করে। ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়। ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দে পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হওয়ার কথা জানিয়ে যুক্তরাজ্য যুবদলসহ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

 

বিজ্ঞপ্তি

 

 

 

Spread the love