সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার সেই খাদ্য চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে জরুরি সহায়তার অংশ হিসেবে সরবরাহ করা হবে।
যুক্তরাষ্ট্রের সহায়তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো নিশ্চিত করার জন্য, অন্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দায়িত্ব বণ্টনের মাধ্যমে আরও বেশি সহায়তা সরবরাহ করতে উৎসাহিত করছি।