সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটের সুরমা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত শেখ সরওয়ার হোসেন (৫৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মিরপুর এলাকার মৃত শেখ সাবের হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার মতিঝিল থানার টিএন্ডটি কলোনী এলাকায় বসবাস করে আসছেন।
জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন শাহজালাল ব্রিজের নিচে নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমন চক্রবর্তী জানান, মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার লাশের সাথে ২ টি বাটন মোবাইল সেট পাওয়া গেছে। এতে ব্যবহৃত সীমকার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।