সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দৈনিক ইত্তেফাক,সবুজ সিলেট ও এনটিভিতে কর্মরত ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিপন আহমদের মা আম্বিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গোয়ারাবাজর ইউনিয়নের মোতিয়ারগাঁ গ্রামের নিজ বাড়িতে জানাযার নামাজের পর পারিবারিক করস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে, ১৯ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে মরহুমার বয়স ছিল (৬৫) বছর।
মৃত্যুকালে তিনি পুত্র কন্যা নাতি নাতনীসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে,সাংবাদিক শিপন আহমদের মায়ের মৃত্যুতে ওসমানীনগর সামাজিক রাজনৈতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। এবং শোকসন্তপ্ত পরবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।