নবীগঞ্জে কৃষকদের নিয়ে “পার্টনার কংগ্রেস” প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

নবীগঞ্জে কৃষকদের নিয়ে “পার্টনার কংগ্রেস” প্রোগ্রাম অনুষ্ঠিত

বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে “পার্টনার কংগ্রেস” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১ জুন) দুপুর ১টার দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার” প্রকল্পের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) শেখ ফজলুল হক মনি।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আকতারুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা সমবায় অফিসার মো: হাফিজুল ইসলাম, উপজেলা জন-স্বাস্থ্য প্রকৌশলী জাকারিয়া আহমেদ, গণমাধ্যমকর্মী মোঃ সাগর আহমেদ ও স্বপন রবি দাশ। অনুষ্ঠানে কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সহ শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

 

অনুষ্ঠানের বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। তিনি কৃষি উৎপাদন ব্যবস্থাপনার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং কৃষকদের মাঝে সমন্বিত কৃষি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

 

এতে, প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আকতারুজ্জামান তার বক্তব্যে বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে- কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান প্রদান ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে উৎসাহ দেওয়া এবং কৃষি উদ্যোক্তা হিসেবে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। কৃষকদের অংশগ্রহণমূলক এই কংগ্রেস তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।” অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে কিছু তথ্য ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031