সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে ঈদুল আযহা । ঈদ-উল আযাহা আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন দেশ বিদেশের প্রবাসী কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘লন্ডন বাংলা ডট নেট’র সম্পাদক মির্জা আসহাব বেগ।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি ‘লন্ডন বাংলা নিউজ ডট নেট’ এর সকল পাঠক, বিজ্ঞাপন দাতা শুভানুধ্যয়ীদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ-উল আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও অনাবিল সমৃদ্ধি। বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ, পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে গিয়ে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার জন্য সকলকে আহব্বন জানান তিনি।
আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করেন তিনি।