সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিক্সাচালক জনাব কামালের বাসায় তার পরিবারের সঙ্গে নয়াপল্টনে তাদের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। এ সময় শহীদ কামালের স্ত্রীকে এসময় আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে চান্স পাওয়া ১৯শে জুলাই, ২০২৪-এ স্বৈরাচারের পুলিশের গুলিতে শহীদ মেধাবী শিক্ষার্থী সৈকতের মোহাম্মদপুরের বাসায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে রুহুল কবির রিজভী।
সর্বশেষ রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ০৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসারের পরিবারের সঙ্গে দেখা করতে যান রিজভী। গুম হওয়া কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা ক্ষুদ্র ঘরটিতে। বিএনপি নেতা রিজভীর সম্মুখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘর ভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ডা. সালাহউদ্দিন মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ডা. লোহানী তাজুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।