মৌলভীবাজারে ফ্রি চিকিৎসা সেবা পেলেন দেড় শতাধীক রোগী

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫

মৌলভীবাজারে ফ্রি চিকিৎসা সেবা পেলেন দেড় শতাধীক রোগী

জেলা প্রতিনিধিঃঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)। শনিবার (১৪ জুন) কর্মধা ইউনিয়নের ইছাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

এ ক্যাম্পের আয়োজন করে এনএসএস সিলেট এবং অর্থায়ন করে দাতা সংস্থা ‘বাঁচাও ইউএসএ’। কমিউনিটি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে ১৬০ জন দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।

 

কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিলভারস্টারের সভাপতিত্বে এবং সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএসএস-এর নির্বাহী পরিচালক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী।

 

 

বক্তব্যে তিনি বলেন, ২০১০ সাল থেকে এনএসএস সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প, আই ক্যাম্পসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। এছাড়া বিনামূল্যে লেট্রিন, টিউবওয়েল, মিড-ডে মিল, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালে ত্রাণ সহায়তা প্রদান করে থাকে সংস্থাটি।

 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য দিদারুল আলম দিদার, ইছাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শর্মা এবং সমাজসেবক শেখ আশরাফ উদ্দিন প্রমুখ। চিকিৎসাসেবা প্রদান করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডা. সৈকত।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31