নবীগঞ্জের ব্যবসায়ীর উপর হামলা

প্রকাশিত: 3:01 PM, June 18, 2025

নবীগঞ্জের ব্যবসায়ীর উপর হামলা

 প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি পয়েন্টস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করেও শান্ত হয়নি। অবশেষে ব্যবসায়ির উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা জয়নাল বাহিনীর লোকজনের বিরুদ্ধে। (১৫ জুন) রবিবার বিকাল অনুমান ৩টার দিকে দোকান ঘরে ডুকে অতর্কিত ভাবে হামলা চালায় জুসেদ মিয়া (২৮) নামের ব্যাক্তির উপর।

 

এতে জুনতে আহত হলে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারিরিক অবস্থার অবনতি দেখে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷  আহতদের ব্যবসায়ীর দ্বায়িত্বরত চিকিৎসক পরিবারকে জানিয়েছেন, এখনো তিনি শঙ্কামুক্ত নন।

 

 

এ ব্যাপারে আহতের ভাই মামলার বাদী জাকেদ মিয়া বলেন, আমার ভাইকে আওয়ামীলীগের দূসর কর্তৃক সন্ত্রাসী হামলা চালিয়ে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় দিন দুপুরে খুন করার উদ্দেশ্যে হামলা চালিয়ে বিরদর্পে ঘুরে বেড়াচ্ছে!

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন অমান্যকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজি যে-ই করুক না কেন, কাউকে ছাড় দেওয়া যাবে না। অপরাধীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে৷

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30