সিলেটে আবাসিক হোটেল থেকে ৪ যুবক-যুবতি আটক

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

সিলেটে আবাসিক হোটেল থেকে ৪ যুবক-যুবতি আটক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটের দুই আবাসিক হোটেল থেকে ৪ নারী পুরুষকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার ( ১৭ জুন) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন।

 

 

তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মা আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশের লামাবাজার ফাঁড়ির একদল সদস্য।

 

 

এসময় তারা হোটেলটি থেকে অনৈতিক কাজের অভিযোগে দুই যুবক-যুবতীকে আটক করে। এরপর পুলিশ অভিযান চালায় একই এলাকার চৌধুরী আবাসিক হোটেলে। এখান থেকেও একই অভিযোগে দুই যুবক -যুবতীকে আটক করা হয়।

 

 

আটককৃতরা হলেন, শাহাব উদ্দিন (৩৮), মেহেদী হাসান মুকুল (৩২), লাকী বেগম (৩৫) ও আফসানা পারভীন (৩০)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930