সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেটে সিটির কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধরী বলেন,সমাজ ও মানব কল্যাণে কাজ করা আব্দুর রহিম সোয়া মিয়া ছিলেন এ অঞ্চলের একজন দানবীর ও সামাজিক ব্যক্তিত্ব। এলাকার কল্যাণে অর্থ ও শ্রমের মাধ্যমে তিল-তিল করে সমাজসেবা করেছেন আমৃত্যু। দুস্ত ও সমাজ কল্যাণে কাজ করা মানুষটির পরিবারকে সমবেদনা জানান।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার তাজপুর ইউনিয়নের চান্দাইর পাড়া গ্রামে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবি ইউ‘কে বাংলাদেশ ডেভেললাপমেন্টের চেয়ারম্যান যুক্তরাজ্য ফরমার মেট্টোপলিটন পুলিশের আই এ জি মেম্বার মো: আব্দুর রব মল্লিকের চাচা আব্দুর রহিম সোয়া মিয়ার অকাল মৃত্যুতে পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব সভায় আরিফুল হক চৌধরী বলেন,আব্দুর রহিম সোয়া মিয়া নিজের ও দেশের কথা ভেবে যুবসমাজকে অপরাধ থেকে মুক্ত করতে শান্তির সমাজ প্রতিষ্টার লক্ষ্যে কাজ করেছেন। সমাজ ও এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামগ্রীক উন্নতি ও মানুষের জীবনযাত্রা পরিবর্তনে তার এ উদ্যোগ ছিল এক দৃষ্টান্ত। মানুষের ভালবাসার বন্ধনে তিনি আজীবন বেঁচে থাকবেন বলে উল্যেখ করেন তিনি।
উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানি, সিটির কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রাজিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আজিজুর রহমান, আনহার মিয়া, আব্দুল মুহিত রঙ্গু, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, ঈসমাইল আলী, মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় আব্দুর রহিম সোয়া মিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।