রাজধানীতে জাতীয় সমাবেশ করবে জামায়াত

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

রাজধানীতে জাতীয় সমাবেশ করবে জামায়াত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করবে সংগঠনটি। সমাবেশে দলটি সাত দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিশাল জনসমাগম ঘটাবে বলে প্রত্যাশা করছে।

 

দলটির পক্ষ থেকে জানানো ৭ দফা দাবিগুলো হলো- আগামী বছর ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন’ পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031