তরুণদের সাইবার সুরক্ষায় জাতীয় স্বীকৃতি পেলেন ওসমানীনগরের জাহেদ আল-হাসান

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

তরুণদের সাইবার সুরক্ষায় জাতীয় স্বীকৃতি পেলেন ওসমানীনগরের জাহেদ আল-হাসান

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তরুণ উদ্যোক্তা জাহেদ আল-হাসান তৃতীয়বারের মতো Star Bangladesh Award 2025 অর্জন করেছেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৫টায় রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে Shine Creation-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান।

 

পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেতা শাহরুখ ফারদিন সাবরাতা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল GTV। জাহেদ আল-হাসান, মৃত আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল (রহঃ)-এর পুত্র এবং সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গ্রামের স্থায়ী বাসিন্দা।

 

তিনি দেশের প্রথম কিশোরবান্ধব সাইবার নিরাপত্তা অ্যাপ “iSafe BD”-এর প্রতিষ্ঠাতা, যা শিগগিরই Google Play Store-এ উন্মুক্ত হচ্ছে। অ্যাপটি ১৩-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও ব্ল্যাকমেইলের মতো ইস্যুতে সহায়তা করতে সক্ষম হবে।

 

এছাড়া, জাহেদ তাঁর ডিজিটাল এজেন্সি Immense Hut Ltd. এর মাধ্যমে UI ডিজাইন, ওয়েবসাইট নির্মাণ, গুগল নলেজ প্যানেল সার্ভিস, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন সেবা দিয়ে যাচ্ছেন। Star Bangladesh 2025-এ তিনি আইটি পার্টনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

অনুষ্ঠানে আরও পুরস্কৃত হন শাজাল নূর, বর্ষা হক, আঁচল আঁখি, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দীঘি, মামনুন ইমন, তাসিন ও তাজিন সহ দেশের বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিবর্গ। জাহেদের পূর্ববর্তী অর্জনের মধ্যে রয়েছে: National Tech Award 2024 (Digital Changemaker), Top Teen Freelancer 2024, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ আইসিটি ব্যক্তি নির্বাচিত হওয়া এবং Osmaninagar Udyokta Mela 2024-এর আয়োজক হিসেবে সফলতা অর্জন।

 

পুরস্কার গ্রহণ শেষে তিনি বলেন, “এই স্বীকৃতি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার টিম, আমার প্রয়াস এবং দেশের তরুণ সমাজের প্রতি এক গভীর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।” তিনি আরও জানান, iSafe BD এবং Immense Hut ভবিষ্যতেও নতুন উদ্যোগ নিয়ে দেশের তরুণদের পাশে থাকবে।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031