প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রধান উপদেষ্ঠাকে যা জানালে লন্ডন বাংলার সম্পাদক মির্জা আহসাব বেগ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রধান উপদেষ্ঠাকে যা জানালে লন্ডন বাংলার সম্পাদক মির্জা আহসাব বেগ
শিপন আহমদ/যুক্তরাজ্যঃঃ

যুক্তরাজ্য সফরকালে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রবাসী কমিউনিটির জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম লন্ডন বাংলা ডট নেট এর সম্পাদক প্রবাসী কমিউনিটি নেতা মির্জা আহসাব বেগ এর একান্ত আলোচনায় উঠে এসছে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি।

 

(১২ জুন) বিকাল ৫টায় পশ্চিম লণ্ডনের দি ডরচেষ্টার হোটেলের পার্ক রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ‘মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে বৃটিশ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে একান্তে কথা বলেন। এসময় বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন সমস্যা সম্বলিত দাবি-দাওয়া পেশ করা হয়।

 

লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের আমন্ত্রণে উপস্থিত নেতৃবৃন্দের স্বাগত জানান লন্ডনস্থ হাই কমিশনার আবিদা ইসলাম। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বাংলাদেশ সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডঃ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল অফিসার লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। কমিউনিটি নেতৃবৃন্দ সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে কিং চার্লস হারমনি এ্যাওয়ার্ড পাওয়ায় অভিনন্দন জানান।

 

কমিউনিটি নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে লন্ডন বাংলা ডট নেট এর সম্পাদক প্রবাসী কমিউনিটি নেতা মির্জা আহসাব বেগ আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারে অংশ নেয়ার দাবি জানিয়েছেন। 

 

মির্জা আসহাব বেগ ছাড়াও পৃথক সভায় অংশ নেন বিবিসিইর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বখত ফারুক, চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, এসপায়ার পার্টির চেয়ারম্যান ও ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের মিডিয়া ডাইরেক্টর সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওলি খান এমবিই, বিবিসিইর প্রেসিডেন্ট রফিক হায়দার, অল ইউরোপীয়ান বাংলাদেশী এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহনূর খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ জুবায়ের, আইওএন টিভির সিইও সাংবাদিক আতাউল্লাহ ফারুক, সিনিয়র রিপোর্টার মোশতাক বাবুল, বিবিসিইর ডাইরেক্টর জেনারেল একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, প্রবীন একাউন্টেন্ট নুরুল আলম, ব্যারিস্টার লুৎফুর রহমান, কমিউনিটি নেতা মীর্জা আসহাব বেগ, সাবেক সিভিক মেয়র শফিকুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম মিছবাহ, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, জিএমজি কার্গোর এমডি মনির উদ্দিন, সেলিব্রেটি শেফ টমি মিয়া এমবিই, বিশিষ্ট ব্যবসায়ী মুহিব উদ্দিন, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী, সাবেক এমপি পদপ্রার্থী ড. জাকির খান, ব্রিকলেন ফিউনারেলের ডাইরেক্টর পারভেজ কোরেশী, বিবিসিইর সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ, কমিউনিটি নেতা আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিকেটার পাভেল চৌধুরী, ব্যবসায়ী মিছবাহ চৌধুরী।

 

এসয় প্রবাসীদের পক্ষ থেকেও নানা দাবি উঠে আসে। দাবিগুলো হচ্ছে- ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত করা, ওসমানী বিমান বন্দর থেকে কাতার, আমিরাত সহ বিদেশী ফ্লাইট চালু, নো ভিসা ফি ৭০ পাউণ্ড থেকে কমানো বা বাতিল, প্রবাসী বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তি, হাই কমিশনের মাধ্যমে এনআইডি কার্ড প্রদান, বাংলাদেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, প্রবাসীদের সহায় সম্পত্তি সন্ত্রাসীদের কাছ থেকে রক্ষা, বাংলাদেশ হাই কমিশনে কনস্যুলার সেবার মান বৃদ্ধি, প্রবাসীদের জন্য পেনশন স্কীম চালু, বাংলাদেশে সংস্কার, সুষ্ঠু নির্বাচন ও প্রবাসীদের আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা। প্রধান উপদেষ্টা অত্যন্ত ধৈর্যের সাথে সকলের কথা শুনেন এবং যথাসাধ্য বাস্তবায়নের আশ্বাস প্রদান দেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31