জগন্নাথপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

জগন্নাথপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মোঃ সুরুজ হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে নওগা সদর উপজেলার শান্তাহার ইউনিয়নের পারবোয়ালিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

 

জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই দিপংকর হালদার ও এএসআই আলী আকবরসহ সঙ্গীয় পুলিশদল ২১ জুলাই সোমবার থানা এলাকায় জরুরী আইন শৃঙ্খলা ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জগন্নাথপুর থানাধীন ৬নং রানীগঞ্জ ইউনিয়নের অর্ন্তগত রানীগঞ্জ সেতু সংলগ্ন শেখ পাড়া পয়েন্টস্থ ভাই ভাই চা-স্টলের সামনে ঢাকা-সিলেট-দিরাইগামী বাস কাউন্টারের সামনে লিমন পরিবহন নামক একটি বাস থামবে যার ভিতর ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বহন করিয়া নিয়া যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামীকে গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ২২ জুলাই মঙ্গলবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930