বড়লেখায় রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: 7:59 PM, August 28, 2025

বড়লেখায় রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লন্ডন বাংলা ডেস্ক::

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথের বড়লেখা উপজেলার জনগুরুত্বপূর্ণ খাদ্যগুদাম-গাজিটেকা রাস্তার রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরশহরের খাদ্যগুদামের সম্মুখে বৃহত্তর গাজিটেকা এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

মানববন্ধনে সমাজসেবক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তুহেলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান,  সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার, মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস ও সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুলাউড়া-শাহবাজপুর রেলপথের খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিং পার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কুলাউড়া-শাহবাজপুর রেললাইন আবারও চালুর লক্ষ্যে পুনর্বাসনের কাজ চলছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রেল পথের খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণ না করেই কাজ এগিয়ে নিচ্ছে।
এতে মানুষের চলাচলে দুভোর্গ সৃষ্টি হচ্ছে। বক্তারা দ্রুত খাদ্যগুদাম-গাজিটেকা রাস্তায় রেলগেট নির্মাণের দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031