সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫
লন্ডন বাংল ডেস্ক ::
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন। তিনি মাঠ ও জিমনেসিয়ামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি জানান, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি সবসময়ই নিবেদিতভাবে কাজ করছেন। এ সময় তিনি বিসিবির পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। শুধু তাই নয়, দেশের প্রয়োজনে আরও বড় দায়িত্ব নিয়েও কাজ করতে চান বলে উল্লেখ করেন।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি চাই সিলেটসহ দেশের সব অঞ্চলে ক্রিকেট অবকাঠামো আরও উন্নত হোক। এজন্য যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত।
এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটপ্রেমীরা বলেন, বিসিবি সভাপতির এ ধরনের পরিদর্শন ও বক্তব্য দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।