নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

লন্ডন বাংল ডেস্ক ::

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যারাই আঘাত করেছে হত্যার উদ্দেশ্যেই করেছে, এটা খুবই পরিষ্কার।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় নুরুল হকের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘একটা গণঅভ্যুত্থান হয়েছে, এত কিছুর পরও আমাদের নেতাদের ওপর আক্রমণ করছে।’

 

মির্জা ফখরুল আরও বলেন, ‘এ ঘটনায় বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তা দ্রুত শেষ করে একটা ব্যবস্থা নেওয়া উচিত।’

 

এ সময় দেশের বাইরে নুরুল হকের চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031