ওসমানীনগরে ইউনিয়ন অফিসের ফ্যান নিয়ে গেল চুর

প্রকাশিত: 6:07 PM, September 4, 2025

ওসমানীনগরে ইউনিয়ন অফিসের ফ্যান নিয়ে গেল চুর

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৪টি ফ্যান নিয়ে গেছে চুরেরা। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামসুল আলম ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছন।

 

জানা গেছে, প্রতিদিনের মত বুধবার দপ্তরের কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভবনের সকল কক্ষ যথারীতি তালাবদ্ধ করে বাড়িতে চলে যান কর্মকর্তা কর্মচারীরা। পরদিন বৃহস্পতিবার সকালে কার্যালয়ের গ্রাম পুলিশ সজল কান্ত ইউনিয়ন পরিষদে গিয়ে দেখতে পান প্রদান ফটকের তালা ভাঙ্গা। তাৎক্ষনিক বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকতাকে জানালে তারা কার্যালয়ে গিয়ে দেখতে পান ডিজিটাল সেন্টার এর দরজা ও কলাপসিবল গেইটের ০৪(চার) টি থালা ভাঙ্গা এবং হল রুমের ০৪(চার) টি ফ্যান নিয়ে গেছে চুর। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে ৪ টার দিকে বৃষ্টি শুরু হলে পাহারার দায়িত্বে থাকা আনছার আলী পাশ্ববর্তী বাসায় চলে যাওয়ার পর দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।

 

এই বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি(তদন্ত) এস.এম মাহমুদ হাসান রিপন।

 

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি এম ফখর উদ্দিন বলেন, বিষয়টি থানা পুলিশকে লিখিত ভাবে জানানো হয়েছে। আশা করছি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30