সিলেটসহ সারাদেশে একদিনে গ্রেফতার ১৬৭৭

প্রকাশিত: 4:24 PM, September 9, 2025

সিলেটসহ সারাদেশে একদিনে গ্রেফতার ১৬৭৭

লন্ডন বাংল ডেস্ক ::

পুলিশের চলমান বিশেষ অভিযানে সিলেটসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৫৩ জন রয়েছেন।

 

এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৭ জন আসামিকে গ্রেফতার করেছে।

 

তিনি আরও জানান, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, একটি ম্যাগাজিন, ৯৩টি এয়ার পিস্তল গুলি, সাত রাউন্ড গুলি, একটি টিপ চাকু এবং একটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30