নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ৩ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ৩ ডাকাত গ্রেফতার
বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের খাচায় ৩ ডাকাতকে  গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি কাজে ব্যবহিত দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, গত রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ রাত ১টা ৪৫ মিনিটের সময় ঘটনাস্থলে পৌছা মাত্রই ডাকাতরা দিক বেদিক ভূ- দৌড় দিয়ে পালিয়ে যায়। তবে, পুলিশ গন্ধবপুর গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র শাহিদ আলী ওরফে সাহেদ (২৯), মৃত মোহাম্মদ আলীর পুত্র শিপন মিয়া (৩৬), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাগময়না গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ জিতু মিয়া (৩৯) সহ ৩জন ডাকাত ও ডাকাতির সরঞ্জাম প্লাস্টিকের বস্তার মধ্যে ২হাত লম্বা লম্বা ৩টি রামদা, ২টি রডের টুকরা, হাতল সহ দেড় ফুট লম্বা ষ্টিলের ১টি চাইনিজ কুড়াল, ১৪ ইঞ্চি লম্বা তালা কাটার একটি যন্ত্র সহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃত আসামীদের স্বীকারোক্তি মূলক তাদের সাথে জড়িতছিল যারা তারা হলো, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের হাসু মিয়ার পুত্র রুস্তম আলী (৩২), নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের কামিরাই গ্রামের মোজ্জাফ্ফর  আলীর পুত্র আরশ আলী ওরফে রিপন আলী (২৭), হরিদরপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া (৩১), আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিল মিয়ার পুত্র আব্দুল হালিম (৩৬), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামের আব্দুর রুপ মিয়ার পুত্র শ্যামল ওরফে শিমু (২৭), ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র দিপু মিয়া (২৯), নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামের আব্দুল খালিক ওরপে বাগা খালিক এর পুত্র তাজুল (২৯), আনমনু গ্রামের নিজাম উদ্দিনএর পুত্র জুলহাস আহমদ (২৮)। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে। ধৃত ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031