রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা

লন্ডন বাংল ডেস্ক ::

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি দেখা গেছে।

আজ বুধবার দুপুর ১২টায় রাকসু ভবনের সামনে প্যানেলটি ঘোষণা করেন সাবেক সমন্বয়ক মেহেদী হাসান।

 

তিনি জানান, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ১৮ জন প্রার্থী এবং সিনেটে ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মেহেদী হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাহউদ্দিন আম্মার এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে মো. ইয়াসিন আরাফাত, সংস্কৃতি সম্পাদক পদে মো. মাহবুব আলম মোহন, মহিলা সম্পাদক পদে হেমা আক্তার ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. মিনহাজুর রহমান, মিডিয়া সম্পাদক পদে ফাহির আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ডা. মো. জাকির হোসেনসহ বিভিন্ন পদে অন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

 

নির্বাহী সদস্য পদে সাজ্জাদ হুসাইন, মো. আরিফুল ইসলাম ও হাবীব হিমেল রয়েছেন। সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেহেদী হাসান, সালাহউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, ডা. জাকির হোসেন ও আহসান হাবিব।

 

ঘোষিত প্যানেলটি নিয়ে বিতর্ক উঠলেও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমাদের প্যানেলকে ডামি বা ছায়া দল বলা অনর্থক। শিবিরের নিজস্ব প্যানেল আছে, আমাদের আলাদা। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’

 

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থেকে রাবিতে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা শুরু হয়েছে। ইতোমধ্যে ৫টি প্যানেল ঘোষণা করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031