জাফলংয়ে ২৪ ঘণ্টায় সন্ধান মেলেনি নিখোঁজ সুফিয়ানের

প্রকাশিত: 5:23 PM, September 11, 2025

জাফলংয়ে ২৪ ঘণ্টায় সন্ধান মেলেনি নিখোঁজ সুফিয়ানের

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটের জাফলংয়ে ঘুরতে গিয়ে পিয়াইন নদীতে নিখোঁজ হয়েছেন আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটক। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে এবং পেশায় একজন কম্পিউটার মেকানিক।

 

 

জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাটি ঘটে।

 

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সুফিয়ান তার বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে নামলে হঠাৎ তীব্র স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান। এরপর থেকে স্থানীয় পুলিশ প্রশাসন, ডুবুরি ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার উদ্ধার কার্যক্রম শুরু করেন। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত সুফিয়ানের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সুফিয়ানকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সুফিয়ানসহ আটজন বন্ধু সিলেটের জাফলংয়ে ঘুরতে আসেন। বিকেলের দিকে তারা সবাই পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামলে তীব্র স্রোতের কবলে পড়ে সুফিয়ান পানিতে তলিয়ে যান। তার বন্ধু রাসেল আহমদ জানান, তাদের মধ্যে বাকিরা পাড়ে উঠতে সক্ষম হলেও সুফিয়ান স্রোতে পড়ে পানিতে তলিয়ে যায় আর উঠতে পারে নি। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ সুফিয়ানের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

উল্লেখ্য, এর আগে গত ২৫ জুলাই জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছিলেন। পরে ২৭ জুলাই সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30