শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

লন্ডন বাংলা ডেস্ক ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উত্তরসুর এলাকায় সিএনজি অটোরিক্সা থেকে ৪৬ বোতল বিদেশী মদসহ মো. হাবিব উল্লাহ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকার কয়ছর হাজী মার্কেটের সামনে চেকপোস্ট পরিচালনা করে।

 

চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রী বসার সিটের পেছন থেকে একটি কাগজের কার্টুন ও সাদা প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
জব্দকৃত মদের মধ্যে ২৪ বোতল ভারতীয় হুইসকী ব্যান্ডের  সিগ্রামের ব্লেন্ডার্স প্রাইড ১১ বোতল  বাকার্ডি লিমন এবং ১১ বোতল ম্যাজিক মোমেন্টস মদের বোতল রয়েছে।

 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত হাবিব উল্লাহ শ্রীমঙ্গলের টিলাগাঁও (হুগলিয়া) গ্রামের আজিম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031