সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
বিয়ানীবাজারে ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বিজিবির ৫২ ব্যাটালিয়নের আওতাধীন নয়াগ্রাম বিওপির টহলদল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের সিজার মূল্য ৩ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।