সিলেটে পৃথক অভিযান চালিয়ে জাকারিয়া ও ইমন নামের দুই ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

সিলেটে পৃথক অভিযান চালিয়ে জাকারিয়া ও ইমন নামের দুই ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটে পৃথক অভিযান চালিয়ে জাকারিয়া ও ইমন নামের দুই ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় দক্ষিণ সুরমার লালাবাজারস্থ ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে জাকারিয়াকে (৪৪) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা।

 

আটক জাকারিয়া মৌলভীবাজার জেলা সদরের পূর্ব সাধুহাটি গ্রামের ছাদ মিয়ার ছেলে।

 

 

এদিকে, একই রাত ১১টা ২৫ মিনিটের সময় দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ মেসার্স বায়োজিদ মোটরস এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর সামনে থেকে আটক করা হয় কদমতলীর হেলাল মিয়ার কলোনির বাসিন্দা লিয়াকত আলীর ছেলে মতিউর রহমান ইমনকে (১৯)।

 

তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930